নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রামের জিইসি মোড় এলাকার সেন্টার প্লাজায় আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫০টিরও বেশি কাপড়ের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মার্কেটের তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দোকানদাররা আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় মোহাম্মদ হাসান নামে একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া দোকানগুলোর বেশিরভাগই ছিলো কাপড় ও টেইলার্সের।

Comments are closed.