প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

সিটিনিউজবিডি  :   চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মোহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন শহীদুল ইসলাম ওরফে ইলিয়াছ ও আবদুল হান্নান। তাঁরা পলাতক রয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. আইয়ুব খান বলেন, ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী খতিজা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত নারীর ভাই মো. ইউনুছ বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.