ভারতের ভূমিধসে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক : ভারতের উত্তরখণ্ডে বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। পিথোরাগর জেলার দিদিহাট শহরে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, শুক্রবার সকালে চামোলি জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গঙ্গা নদীর পানি দুই মিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.