বাংলাদেশে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক : বাংলাদেশে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান এবং ‘ও কিচেন’ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ক্ষোভ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কার্বি বলেন, আমরা বাংলাদেশের জনগণের সাথে এক যোগে সন্ত্রাসী হামলার প্রতি ক্ষোভ প্রকাশ করছি। আমরা বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছি। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ দমনে সহায়তার প্রস্তাব করেছি।

কার্বি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে তার সততা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তবে আমরা সব তথ্য যাচাই করে দেখছি।

এদিকে জন কার্বি দুঃখ প্রকাশ করে বলেন, এ হামলায় বাংলাদেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.