জেসমিন, রান্নাঘর : প্রচন্ড গরমে প্রশান্তি মিলতে এক টুকরো আনারসের জুড়ি নেই। কাসুন্দি বলুন আর বিট লবণের গুড়ায় মাখা আনারসের ভক্ত ছোট বড় সবাই। এই মজাদার ফলের রয়েছে অনেক ভিটামিন। এই স্বাদে ভরা ঠাণ্ডা একগ্লাস আনারস শরবত আপনার প্রাণ জুড়িয়ে দেবে। আসুন আজ দেখে নেওয়াযাক আনারস শরবতের সহজ রেসিপি।
যা যা লাগবে : আনারস অল্প পরিমান, বিট লবণ সামান্য, চিনি, বরফ কুচি, আধা চামচ পুদিনা পাতা।
যেভাবে তৈরি করবেন : আনারস পরিষ্কার করে কেটে নিন। এবার ব্লেন্ডারে একগ্লাস পানি, আনারস, বিট লবণ, স্বাদমতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা ছেকে ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। ব্যাস আনারস শরবত রেডি। পছন্দের শরবত গ্লাসে শরবত ঢেলে বরফ কুচি আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করলেই হল।

Comments are closed.