আনসারউল্লাহর চার সদস্যকে রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড থেকে গ্রেফতার আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর দুইটায় চট্টগ্রাম আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, আনসারউল্লাহ টিমের চার সদস্যদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সন্ত্রাস দমন আইনে সীতাকুণ্ড থানায় দুইটি মামলা হয়েছে। এর মধ্যে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। দুপুরে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার দিনভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করা হয়। চারজনের মধ্যে তিনজনকে শনিবার দুপুরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারের পূর্ব পাশে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তিনজন হল, মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।

এছাড়া সংগঠনটির বায়তুল মাল সম্পাদক মুছা ইবনে উমায়েরকে (২৫) সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় একই স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব এবং বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.