ইতালিতে দুই ট্রেনের সংঘর্ষে ১০ নিহত

আন্তর্জাতিক : ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন মারা গেছে এবং আহত হয়েছে আরও ৩০-৩৫ জন। আজ (১২ জুলাই) মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র জানিয়েছেন। খবর এনডিটিভির।

খবরে বলা হয়- পুলিশ বলছে, দেশটির কোরাটো এবং আন্দ্রিয়া শহর দু’টির মধ্যে একটি এককভাবে প্রসারিত ট্র্যাকে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। একটি বায়বীয় ইমেজে দেখা গেছে যে, মুখামুখি সংঘর্ষের ফলে ট্রেনের সামনের বগি থেঁতলে গেছে এবং ধ্বংসাবশেষ ট্র্যাকের দু’পাশে ছড়িয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, এতে প্রায় ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০-৩৫ জন। হতাহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.