ফটিকছড়িতে জঙ্গি সন্দেহে আটক ১

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর বাধেঁরপাড় এলাকা থেকে তৌহিদুল আলম মানিক (২১) নামে এক যুবককে জঙ্গি সন্দেহে আটক করেছে পুলিশ। আটক যুবক একই উপজেলার দক্ষিণ সুন্দরপুর গ্রামের বাধেঁরপাড়স্থ নুরু সওদাগর বাড়ির জনৈক শাহ আলমের পুত্র। পেশায় তিনি রাজ মিস্ত্রীর কাজ করেন।

জঙ্গি কার্যক্রম সংক্রান্ত ফেসবুকের একটি পোস্টে কমেন্টসের সূত্র ধরে তাকে সোমবার গভীর রাতে আটক করা হয়। জেলা পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি। তবে তাকে হাটহাজারী সার্কেল এএসপির অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.