সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ২

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার জালালাবাদে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে কলারোয়ার জালালাবাদের একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। আহত ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার ঘরছালা গ্রামের শওকত আলী মোল্লার ছেলে রমজান আলী মোল্লা (৩৩) ও অপরজন কলারোয়া উপজেলার মাদরা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে মফিজুল ইসলাম (২৬)।

তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে গুলিবিদ্ধ দুজনেই বেআইনি অস্ত্র ব্যবসায়ী। তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুটি বোমা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য বিষয়ক কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও এএসআই জাহিদুল ইসলাম টহলদান কালে খবর পান যে একড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল চোরাকারবারী অস্ত্র বেচাকেনা করছে। তারা দ্রুত সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশও এ সময় পাল্টা গুলি ছুড়লে দুই ব্যক্তি আহত হন।

তিনি আরো জানান, আহত রমজান ও মফিজুল ভারত থেকে চোরাইপথে অস্ত্রপাচার করে বাংলাদেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা ও কলারোয়া থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্রব্যবসা ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.