অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ মুরালিধরন

খেলাধুলা : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নিজেদের ভালো ভাবেই প্রস্তুত করছে অস্ট্রেলিয়া। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এক সপ্তাহ আগেই রাজধানী কলম্বোয় অনুশীলন শুরু করেছে দলটি। এবার লঙ্কান সাবেক ক্রিকেটার হিসেবে মুত্তিয়া মুরালিধরনকে বোলিং পরামর্শক নিয়োগ দিয়েছে অজিরা। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

মুরালিকে দলে নেওয়া প্রসঙ্গ স্মিথ বলেন, শ্রীলঙ্কায় মুরালির অভিজ্ঞতা অসাধারণ। তার মতো তারকার কাছ থেকে শিখতে পারাটা দারুণ হবে। সে আমাদের সঙ্গে বর্তমানে কাজ করছে। মুরালির প্রশংসা করে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান বলেন, মুরালি অসাধারণ একজন ব্যক্তি। সে ক্রিকেটকে ভালবাসে। আমার বিশ্বাস সে অন্য যে কোনো দলের সঙ্গেও বেশ ভালো করবে।

এদিকে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ছিলেন তিনি। সেবার মুরালি নাথান লিওন ও স্টিভ ওকিফের সঙ্গে কাজ করেছিলেন। আর এবারও তারা দলের সঙ্গে রয়েছেন। উল্লেখ্য,দুই দলের মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৬ জুলাই।

এ বিভাগের আরও খবর

Comments are closed.