অর্থ ও বাণিজ্য : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) বর্তমান গ্রাহক সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৮ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী ৯০ শতাংশ পরিবারের মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।এই লক্ষ্যকে সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসতে কাজ করছে।
বাপবিবো জুন-২০১৬ পর্যন্ত সারাদেশে ১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত জুন’২০১৬ মাসে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্ত ৭৮টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতাধীন এলাকায় ১ লাখ ৫৯ হাজার গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

Comments are closed.