প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

ঢাকা : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শনিবার। ২০০৭ সালের এই দিনে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতার হন তিনি। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তি পেয়েই চিকিৎসার উদ্দেশে যুক্তরাষ্ট্র যান তিনি। ২১ আগস্টের গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত কান এবং চোখসহ বিভিন্ন রোগের চিকিৎসা শেষে সেখান থেকে একই বছরের ৬ নভেম্বর দেশে ফেরেন শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে আজ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সমাবেশসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.