চট্টগ্রামে ১৫ হাজার ইয়াবাসহ ২ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী সদরঘাট এলাকা থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। গ্রেফতকারকৃতরা হলেন, মো. নুরুল আলম (৩২) ও মো. নুরুন্নবি (২৮)। সোমবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ পরিচালক আলী আসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ইয়াবাগুলো ফটিকছড়ি থেকে চট্টগ্রামে বিক্রির জন্য এনেছিল বলে স্বীকার করেছেন। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.