আন্তর্জাতিক : সিরিয়ার রাজধানী দামেস্কতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন । দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে বলা হচ্ছে, দামেস্কর উম্মায়াদ স্কয়ারের কাছে প্রধান মিলনায়তন যেখানে বেশ কয়েকটি মহাসড়ক যুক্ত হয়েছে এবং সিরিয়ার প্রধান নিরাপত্তা ব্যবস্থার ঘাঁটির কাছে কাফর সোউসায় এই বিস্ফোরণটি ঘটে। গাড়িবোমা বিস্ফোরণের ফলে একটি আবাসিক ভবনের জানালার কাচ ও ধাতব টুকরো ভেঙে ছড়িয়ে পড়ার ছবি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
প্রধান মিলনায়তনের কাছে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা দেশটিতে বিরল। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহীরা লড়াই করছে। আর এই জেলায় প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনাবাহিনীর পাশে থেকে লড়াই করা যোদ্ধাদের অনেকের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই যোদ্ধারা মূলত ইরানের সমর্থনপুষ্ট।
একটি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, ওই অঞ্চলে ইরানের সহায়তাপুষ্ট বিদ্রোহীদের লক্ষ্য করেই তারা হামলাটি চালিয়েছিল।
এর আগে রোববার রাজধানীর একটি রেস্টুরেন্টে মর্টার হামলায় অন্ততপক্ষে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

Comments are closed.