বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ওপর গুরুত্বারোপ : প্রধানমন্ত্রী

ঢাকা : সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৭ জুলাই) বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে অঞ্চলে যে ধরনের পণ্য আমরা উৎপাদন করতে পারি, সে অঞ্চলে সেই ধরনের শিল্প যাতে গড়ে ওঠে। যেমন, কৃষি প্রক্রিয়াজাত অথবা খাদ্য প্রক্রিয়াজাত। যেখানে যে ধরনের পণ্য আসবে, সেগুলো লক্ষ্য রেখেও আমাদের শিল্প উৎপাদনের দিকে দৃষ্টি দিতে হবে। সুতরাং এখানে দেশি-বিদেশি উভয় প্রকারের বিনিয়োগকারীরা যাতে এসে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বিনিয়োগ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার জন্যই এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা নির্মাণ করতে যাচ্ছি।

আমাদের লক্ষ্য হলো ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। যেখানে বিনিয়োগ হবে, দারিদ্র্য বিমোচন হবে, কর্মসংস্থান হবে , দেশের অর্থনীতি আরো মজবুত হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.