ভারত ছাড়ছেন নার্গিস

বিনােদন : দীর্ঘদিন প্রেম করছেন বলিউড তারকা উদয় চোপড়া ও নার্গিস ফকরি। কিন্তু সম্প্রতি উদয় তাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেওয়ার পর একেবারে ভেঙে পড়েছেন নার্গিস। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। একটানা বেশিদিন সেখানে অবস্থান করায় গুঞ্জণ উঠেছে তিনি নাকি আর ভারতে ফিরবেন না!

‌‌‌আজহার ছবির প্রচারণার সময় হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। ‘হাউজফুল ৩’ ছবির প্রচারণায়ও অংশ নেননি তিনি। অনেকে ধারণা করছেন প্রেমিক উদয় চোপড়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন নার্গিস। আর এতে নাকি দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নার্গিস তার পরবর্তী ছবি ‘বাঞ্জো’র পোস্টার শেয়ার করে লিখেছেন, যুক্তরাষ্ট্রে আমার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছি। কাজ শেষ করে ফিরে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘বাঞ্জো’র প্রচারণা শুরু করব।

এ বিভাগের আরও খবর

Comments are closed.