বিনোদন : বর্তমানে ইউরোপে সন্তানদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মালাইকা। অন্যদিকে গোয়ায় আছেন আরবাজ। সেখানে নিজের ইনস্টাগ্রামে আরবাজ তার বান্ধবী ইয়লো মেহরার সঙ্গে ছবি পোস্ট করেছেন। গুঞ্জন উঠেছে, তারা নাকি প্রেম করছেন।
আরবাজ খানকে এবিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, আমরা একটি ভাল সম্পর্কে আছি। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তার কোনো প্রচারণার দরকার নেই।
একটি সূত্র মিড-ডেতে বলেছে, বলিউডে ইয়োলো ক্যারিয়ার গড়ার জন্য আরবাজ খানের ঘনিষ্ঠ হচ্ছেন।
ইয়োলোর গোয়ায় একটি রেস্টুরেন্ট রাছে। ১২ বছর বয়সে মডেলিং জগতে প্রবেশ করেন তিনি। এছাড়াও ইয়োলো একজন সালসা ড্যান্সার। এর আগে তিনি দুইটি বিয়ে করেছেন। বর্তমানে ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে আছেন।

Comments are closed.