৮০টি বই পড়লে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে

ঢাকা : যেসব শিক্ষার্থী ন্যূনতম ৮০টি বই পড়বে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ (৩০ জুলাই) শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ সেরা সংগঠক সম্মাননা পুরস্কার বিতরণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সেকায়েপ সংগঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখানে এসেছেন তাদের সবাই সৌভাগ্যবান। পুরস্কার ছিলো না। প্রবর্তন হয়েছে আগামীতে হয়তো আরো ভালো হবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের ১৫৩ জন লাইব্রেরিয়ানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। চার হাজার টাকার একটি পে-অর্ডার, একটি সার্টিফিকেট ও বই উপহার দেয়া হয় এই সংগঠকদের। সারাদেশের ২৫০টি উপজেলার ১১ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি চলমান বলে অনুষ্ঠানে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেকায়েপ প্রকল্পের পরিচালক ড. মো. মাহামুদ উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.