গোলাম সরওয়ার : উড়ো চিঠি দিয়ে হত্যার -হুমকি দেয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী খুলশী ও হাটহাজারী থানায় জিডি করেছেন। উপাচার্য্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.কামরুল হুদা এ ২টি জিডি করেন। নিরাপত্তার স্বার্থে নগরীতে উপাচার্য্যের বাসভবন খুলশী থানায় ও কর্মস্থল হিসাবে হাটহাজারীতে থানায় জিডি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই পাঁচ বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়। এই ঘটনায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. অনুপম সেন নগরীর পাচঁলাইশ থানায় জিডি করেছেন। হত্যার হুমকি পাওয়া বাকীরা হলেন, রিয়াজ হায়দার চৌধুরী, চন্দন দাশ ও শওকত বাঙ্গালী।

Comments are closed.