ছাত্রলীগের সংঘর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ (০১ আগস্ট) সোমবার সকাল পৌনে ৯টার দিকে কুবির সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান। সভায় সকল আবাসিক শিক্ষার্থীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুবির বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়। নিহত খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সস্পাদক এবং মার্কেটিং ৭ম ব্যাচের ছাত্র। এ ঘটনায় ক্যাম্পাসে উভয় গ্রুপে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, ওই ছাত্রের মৃত্যুর খবরে কুবিতে বিবদমান ওই দু’গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.