নগরীতে সিএনজি মিটারে চলছেনা

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে অধিকাংশ সিএনজি চালিত অটোরিক্সা মিটারে চলছেনা। চলাচলের এ নিয়ম কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। কিন্তু অটোরিক্সা মিটারে চললেও অধিকাংশই চলছে আগের ভাড়ায় চুক্তির নিয়মে। ভুক্তভোগী যাত্রিরা জানিয়েছেন, মূলত অতিরিক্ত ভাড়া আদায়ের লক্ষ্যে চালকেরা মিটারে অটোরিক্সা চালাতে চান না।

চট্টগ্রামে বিআরটিএ সূত্রে জানাযায় যে, চট্টগ্রামে নিবন্ধনকৃত সিএনজি অটোরিক্সা সংখ্যা রয়েছে ১৩,০০০। এর মধ্যে চলাচল উপযোগী ১০ হাজার ২০০ টি।

একজন যাত্রী দিলীপ তালুকদার জানান, সিএনজি অটোরিক্সা চালকেরা কাছের দুরত্বে যেতে চাইলেও দূরের দূরত্বে যেতে চাননা। তবে এ নিয়ে উল্টো ক্ষোভ প্রকাশ করলেন চালকেরা। তাদেরও অভিযোগ যাত্রীরা স্বল্প দুরত্বে মিটারে যেতে চাইলেও বেশী দুরত্বে যেতে চাননা।

এক সিএনজি চালক বললেন, আঁরার পোষাইলে যাত্রীর ন পোষায়, যাত্রীর পোষাইলে আঁরার ন পোষায়। অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রামে সিএনজি চালকদের ২টি গ্রুপ রয়েছে। ভাড়া নিয়ে প্রায় চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটছে। এব্যাপারে পুলিশী ব্যবস্থা নাজুক। বিআরটিএও নির্বিকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.