দিলীপ তালুকদার : বেশ কয়েক বছর আগে চট্টগ্রাম নগরীতে সমাজে অবহেলিত ছিন্নমুল শিশুদের শিক্ষাদনের জন্য বর্তমান প্রবাসী কল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চালু করেছিলেন ভ্রাম্যমান গন শিক্ষাকেন্দ্র।বাসের মাধ্যমে নগরীর কোতোয়ালী,বাকলিয়া,চাঁন্দগাও থানা এলাকার বিভিন্ন পয়েন্টে এ শিক্ষাকেন্দ্র গুলো চালু করেন।
এলাকার অবহেলিত সুবিধাবঞ্চিত পথশিশুরা এ সমস্থ গনশিক্ষা কেন্দ্রে এসে শিক্ষা গ্রহন করে আসছে।কিন্তু বাকলিয়া তুলাতলী কপ্পলোক আ/এ কেন্দ্রে দেখা গেল ভিন্নচিত্র।পথের ধারে গাছের ছায়ায় বসে শিক্ষা গ্রহন করছে পথশিশুরা।শিক্ষিকা কনা চৌধুরী তাদের শিক্ষাদান করে যাচ্ছেন।জানা গেছে,গত ৫/৬মাস ধরে ভ্রাম্যমান শিক্ষাদান কেন্দ্রের বাস বন্ধ রয়েছে।
এ ব্যাপারে শিক্ষিাকা কনা চৌধুরী কথা বলতে না চাইলেও অনেকটা রাগতস্বরে বলেন গাড়ীতে তেলের ব্যবস্থা না করলে গাড়ী আসবে কি করে ? এই ভরা বর্ষা মৌসুমে ঝড় বৃষ্টি আসলেই আশপাশের নির্মাণাধীন ভবনের ভিতরে চলে এ শিক্ষাদান কার্যক্রম।এক প্রশ্নের জাবাবে শিক্ষিকা এ প্রতিবেদক কে বলেন,বাস না আসলে সে অযুহাতে,শিক্ষাদান বন্ধ রাখলে এ ছিন্নমুল পথ শিশুরা শিক্ষাক্রম থেকে ছিটকে পড়বে।তাই তিনি নিজ উদ্যোগে পথের ধারে বা বৃষ্টি আসলে পাশের নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রেখেছেন।
এ ব্যাপারে এলাকার বাসিন্দা এ সামাদ অচিরেই বাস সরবরাহ করে পথশিশু বা অবহেলিত শিশুদের শিক্ষাদার কর্মসূচী অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কছে অনুরোধ জানিয়েছেন।

Comments are closed.