ঢাকা : সন্তানকে সঠিকভাবে লালন পালন করে সুনাগরিক হতে সাহায্য করুন। জঙ্গি হওয়ার আশঙ্কা মন্তব্য করে স্বাস্থ্য মন্ত্রি বলেন, সন্তান জঙ্গি হলে সেই জঙ্গিকে লালন না করে গাছ লাগান গাছের পরিচর্যা করুন।
আজ (২ আগষ্ট) মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শিশুকে মাতৃদুগ্ধ পান করানো টেকসই উন্নয়নের চাবি কাঠি’ প্রতিপাদ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন ‘সন্তানকে ভালবাসুন, লালন করুন। তাহলে আপনার সন্তান বিপথগামী হবে না। মাতৃদুগ্ধ পান না করলে শিশু জঙ্গি হয়ে যায় মন্তব্য করে মন্ত্রী বলেন,জঙ্গিদের লাশ বাবা-মা নিতে চায় না। মাতৃদুগ্ধ শিশুর জন্মগত অধিকার। কোনো কোনো মা তার সন্তানকে কৃত্রিমভাবে তৈরি দুধ পান করিয়ে শিশুকে তার জন্মগত অধিকার থেকে বঞ্চিত করেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.দীন মো. নূরুল হক বলেন, আমাদের দেশে ৫৫ শতাংশ মা শিশুকে মাতৃদুগ্ধ পান করান। আমরা সফল্য অর্জন করেছি। কিন্তু কিছুদিন আগেও আমরা ৬৫ শতাংশে ছিলাম। কেন কমে গেল আমাদের তা দেখতে হবে। একজন চিকিত্সক হিসেবে আমি বলবো শিশুর পুষ্টির জন্য মায়ের দুধের বিকল্প নেই। বাবা-মাকে নিজেদের উদ্যোগে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকশানা কাদের।
