জুবায়ের সিদ্দিকী : স্বামী হারানোর ক্ষত এখনো শুকায়নি। ফিরে ফিরে আঘাত করছে গুলশান হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে। স্বামী হারানোর ঠিক একমাস পূর্ণ হয়েছে গতকাল ১লা আগষ্ট।
এর মধ্যে তার কোল জুড়ে এলো এক কন্যা সন্তান গতকাল। সে কোন দিন পাবে না বাবার স্নেহ মমতা তা ভেবে শোকে স্তব্দ রবিউলের স্ত্রী। সদ্যজাত সন্তানের মুখ দেখার আনন্দ নিমেষেই যেন বিষাদে পরিনত হচ্ছে। ৩১ শে জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে সাভার এনাম মেডেক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ডিবির সহকারী কমিশনার (এসি) নিহত রবিউল করিমের স্ত্রী।
একমাস আগে রবিউল গুলশানে হলি আর্টিজানের হামলায় নিহত হন। বাচ্চার ত্বকে সামান্য সমস্যা আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রবিউলের সাত বছরের একটি ছেলে আছে।
