দুবাইয়ের বিমানবন্দরে দুর্ঘটনার কবলে এমিরেটসের বিমান

0

আন্তর্জাতিক : দুবাই বিমানবন্দরে অবতরণের সময়ে এমিরেটসের একটি যাত্রীবাহী বিমানে আগুন লেগেছে। আমিরাতের সরকারি সূত্রে জানা গেছে স্থানীয় সময় দুপুর একটায় ভারত থেকে ২৭৫ জন যাত্রী ও ক্রু নিয়ে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের জেটটি দুবাই বিমানবন্দরে অবতরণের সময়ে আগুন লেগে যায়।

বিমানটি ভারতের ত্রিভানদ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জানা গেছে, অবতরণের আগে বিমানটি জরুরি সংকেত দিয়েছিল। এই ঘটনায় কারো নিহত বা আহত হওয়ার কথা জানা যায়নি, সবাইকে নিরাপদে নামানো হয়েছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এমিরেটস জানিয়েছে, আগুনের কারণ এখনো জানা যায়নি।

দুবাই বিমানবন্দরে সব জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান মোতায়েন করা হয়েছে। সব বিমান অবতরণ বাতিল করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.