ওদের খবর কেউ রাখেনা

0

জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : পুরাতন রেলওয়ে ষ্টেশনের প্লাটফরমে শুয়ে শুয়ে ভাবছেন সন্দ্বীপের নদীভাঙ্গা ভিটে মাটি ছাড়া জব্বার আলী। কেমন আছেন? বলতেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, এইতো আছি বাবা খাইয়া না খাইয়া। পরিবারের সব মানুষ মইরা গেছে। বাইচাঁ আছি শুধু আমি। ভিটা বাড়ী গেছে গা নদীর ভাঙ্গনে। ভিক্ষা করেই দিন যায়। রাতে এখানে থাকি। একা একা জীবন চলে। একদিন সবই ছিল আমার। আজ কিছু নেই। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিনের মধ্যহেৃ চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনে ১৬ আগষ্ট কথা হচ্ছিল জব্বার আলীর সাথে। ছিন্নমূল মানুষ এভাবে দিনযাপন করে যাচ্ছে নগরীর ফুটপাতে ও প্লাটফরমে। ওদের খবর কেউ রাখেনা। রাজনীতি বা সমাজনীতি কোন কিছুই তাদের স্পর্শ করে না। ভূঁখানাঙ্গা এই মানুষগুলোর জীবনচিত্র অত্যন্ত করুন, বেদনাময়। পৃথিবীতে তাদের আল্লাহ্ ছাড়া কেউ নেই। মানুষের জন্য মানুষ-মুখে বললেও কার্য্যক্ষেত্রে এর কোন প্রতিফলন নেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.