ব্যাট-বল হাতে মাশরাফিরা

0

সিটিনিউজবিডি  :  এক মাস ফিটনেস নিয়ে কাজ করার পর ব্যাট-বল হাতে নিলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালরা। গত ২০ জুলাই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হয়। আজ (শনিবার) শুরু হলো স্কিল অনুশীলন।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া সবাই স্কিল অনুশীলনে উপস্থিত ছিলেন। নানা মারা যাওয়ায় মুশফিকুর রহিম উপস্থিত থাকতে পারেননি। সিপিএল শেষে ছুটিতে আছেন সাকিব আল হাসান। চলতি সপ্তাহে ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের।

দুই সেশনে ক্রিকেটারদের প্রথম দিনের স্কিল অনুশীলন হয়। সকাল সোয়া ৯টায় প্রথম সেশনের ব্যাটিং-বোলিং শুরু হয়। জাতীয় দলের মূল ক্রিকেটাররা প্রথম সেশনে অনুশীলন করেন। দুই ঘণ্টার সেশন শেষ হয় সোয়া ১১টায়। ১৫ মিনিট পর দ্বিতীয় সেশন শুরু হয়। দ্বিতীয় সেশনে অনুশীলন চলে দুপুর দেড়টা পর্যন্ত। দ্বিতীয় সেশনে ডাক পাওয়া ক্রিকেটাররা অনুশীলন করেন।

চার দিন টানা স্কিল অনুশীলনের পর ২৫ আগস্ট নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটারার। ঈদের আগে আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৩ ও ৬ সেপ্টেম্বর দুটি ম্যাচ মিরপুরে হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.