রূপালী ব্যাংকের পর্ষদের সভায় হাতাহাতি

0

স্টাফ রিপোর্টার : একটি অখ্যাত প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া নিয়ে রূপালী ব্যাংকের পর্ষদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাকিব এন্টারপ্রাইজ নামে চট্টগ্রামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৬ কোটি টাকার ঋণ পাস নিয়ে এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার ব্যাংকের পর্ষদ বৈঠকে।

চট্টগ্রামের প্রতিষ্ঠান হলেও ঢাকার স্থানীয় শাখায় ঋণের আবেদন করে এই প্রতিষ্ঠানটি। যাচাই বাছাই ছাড়া পর্ষদ বৈঠকে উঠায় পর্ষদ সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দেয়।পর্ষদ সভায় চেয়ারম্যানের সাথে পর্ষদের অনেকের তর্ক বিতর্ক হয়।

এ বিষয়ে জানতে রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেনকে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। তবে ব্যাংকের সচিব (কোম্পানী) মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, হাতাহাতির কোন ঘটনা ঘটেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.