আ’ লীগকে গণতন্ত্রের পথে ফিরে আসতে বাধ্য করা হবে

0

সিটিনিউজবিডি  : অগণতান্ত্রিক শাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারে আওয়ামীলীগকে গণতন্ত্রের পথে ফিরে আসতে বাধ্য করা হবে। নবনির্বাচিত চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর গতকাল ২১ আগষ্ট রবিবার সন্ধ্যায় এনায়েত বাজার নিজস্ব বাসভবনে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কারণে বহিঃবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়েছে।

অগণতান্ত্রিক শাসনের কারণে বিদেশের সিংহভাগ বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। গণতন্ত্রের জন্য এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ৭১-এ মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা। ৯০-এ গণতন্ত্রের জন্য এদেশের জনগণ এরশাদের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণআন্দোলন গড়ে সফল হয়েছিল। এত রক্ত ঝরা গণতন্ত্র আওয়ামীলীগ এক নিমিষে ধ্বংস করে দিয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।

২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, মোবিন, সাইফুর রহমান শপথ, খোরশেদ আলম কুতুবী, আলী মর্তুজা খান, ইকবাল হোসেন, মো. সেলিম, আজিজুর রহমান আজিজ, আবু সৈয়দ কালু, সালাউদ্দিন মাহমুদ, মাইনুদ্দিন রাশেদ, এম.এ হালিম, মো. দুলাল, মো. মামুন, মো. আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.