সেই শাকিলা ফারজানা ব্যস্ত রাজনীতি নিয়ে

0

জুবায়ের সিদ্দিকী : বিএনপি নেত্রী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্ট্যার শাকিলা ফারজানা। উচ্চ আদালতের এই আইনজীবী জঙ্গী সংগঠন শহীদ হামজা বিগ্রেড এসএইচবিকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার হয়ে ১০ মাসের অধিক সময় ছিলেন কারান্তরীন। জামিনে মুক্ত হয়েই ফের সক্রিয় হয়ে উঠেছেন রাজনীতির মাঠে ময়দানে। রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি উচ্চ আদালতের প্র্যাকটিস করে সময় পার করছেন।

শাকিলা সাংবাদিকদের বলেছেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। চাইলেও রাজনীতি থেকে দুরে থাকতে পারবনা। এখন আগের মতো নেতাকর্মীদের নিয়ে দলের কর্মসূচি পালন করছি। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের অর্থায়নের অভিযোগে গ্রেফতার হয়ে ১০ মাস কারাভোগ করেন শাকিলা। গত ৭ জুন মুক্ত হন তিনি। আদালতে মামলা পরিচালনা করছেন বিরোধী দলের প্রায় শতাধিক নেতাকর্মীর।

চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গণের একসময়ের পরিচিত মুখ শাকিলা ফারজানা। সংস্কৃতিমনস্ক ও আধুনিক মতধারার শাকিলা এখন রাজনীতিতে ব্যস্ত সময় পার করছেন। শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারীর সন্তান। চট্টগ্রামের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াহিদুল আলমের কন্যা শাকিলা ফারজানা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.