সিটিনিউজবিডি : নিউইয়র্কে সমবেত হচ্ছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা। আগামী ২৮ আগস্ট নিউ ইয়র্কের কুইন্স কলেজের গোল্ডেন অডিটোরিয়ামে নগর বাউল খ্যাত জেমস ও মাইলস পারফর্ম করবে।
এ ছাড়াও চলচ্চিত্র জগতের অভিনেতা নিরব হোসেন, বাপ্পী, মারুফ, হুমায়রা হিমু, অমিত হাসান, জান্নাতুল পিয়া, ইলিয়াস কাঞ্চন এবং আরও অনেকে পারফর্ম করবেন। বাংলাদেশের এক ঝাঁক তারকা ছাড়াও ভারতের বিখ্যাত গায়ক বাপ্পী লাহিড়ি ও টলিউডের দুজন অভিনেত্রীকেও দেখা যাবে সেখানে।
জানা গেছে, দেশীয় শোবিজ অঙ্গনে অবদানের জন্য ‘দেশি সিনে অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে প্রবাসের এই শহরে। দেশি টেলিগ্রাফ নামের একটি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানেই উপস্থিত হবেন দেশ মাতানো এই এক ঝাঁক তারকা।
