হাসনাতকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

0

সিটিনিউজবিডি : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে দুই দফা ১৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ ২২ আগষ্ট সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির রিমান্ড ফেরত প্রতিবেদনে এ আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যা পাওয়া গেছে বলে উল্লেখ করেন। এর আগে গত ৪ আগস্ট হাসনাত ও কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ১৩ আগস্ট হাসনাতকে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে ওইদিন তাহমিদ হাসিব খানের ৫৪ ধারার মামলায় পুরনায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে তাহমিদকে গত ২০ আগস্ট কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাসানাতের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন সামাজদারের দাবি, ঘটনাক্রমে গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় তিনি ( হাসানাত) স্ত্রী-সন্তান নিয়ে খেতে গিয়েছিলেন। স্ত্রী সন্তানকে নিয়ে কেউ অন্তত জঙ্গী কার্যক্রম করতে যাবে না। ওই ঘটনার পর থেকে ৩২ দিন পুলিশ হেফাজতেই ছিলেন হাসানাত। তিনি জড়িত থাকলে এতোদিনে তথ্য উদ্ঘাটন হতো এবং তাকে ওই ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হতো। তিনি নর্থ সাউথের শিক্ষক ছিলেন। তবে সেখান থেকে তিনি চাকুরী ছেড়ে আসেন। তাই এই ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নাই।
উল্লেখ্য, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা গত ১ জুলাই রাত ৮টার পর হামলা চালায়। ওই সময় তারা তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। এ সময় পাঁচজন জঙ্গি নিহত হয়। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ৪ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.