সিটিনিউজবিডি : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ চট্টগ্রাম মহানগরের বন্দর থানা শাখার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা গত ২২ আগস্ট সোমবার রাত ৮টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
বন্দর থানা শাখার সভাপতি ফজলুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লায়ন এম. শফিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম.এ মোতালেব তালুকদার, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, শাহেদ হায়দার খান, শফিকুল আলম চৌধুরী, হেমায়েত হোসেন মিঠু, মোঃ দেলোয়ার হোসেন আলমগীর, মাজহারুল হক চৌধুরী মিরু, মোঃ ইকবাল হোসেন, দিদারুল আলম মির্জা, মোঃ মাসুদ করিম, তারেক নেওয়াজ, এম. জালাল হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন- জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ভাবে কাজ না করলে দেশে অস্থিতিশীলতা দিন দিন বৃদ্ধি হতে থাকবে। নিজেদের নিরাপদ রাখতে জঙ্গিবাদ রুখে দিতে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে। জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে এতে করে বাংলার মাটিতে জঙ্গিবাদ চিরতরে সম্ভব হবে। সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
