সিটিনিউজবিডি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ ২৩ আগষ্ট মঙ্গলবার বিকেলে বাকশিস সভাপতি অধ্যক্ষ দাবির উদ্দীন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর নেতৃত্বে বাকশিসের একটি প্রতিনিধি দল শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর অফিস কক্ষে সৌজন্য আলোচনায় মিলিত হয়। শিক্ষক নেতৃবৃন্দ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহেদা ইসলামকে চেয়ারম্যান নিযুক্ত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানান। সৌজন্য সাক্ষাতে বাকশিস নেতৃবৃন্দ চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে বাকশিস এর গৌরবজ্জোল ভূমিকা স্মরণ করেন এবং বোর্ডের সুনাম ও গতিশীলতা ফিরিয়ে আনার জন্য নবনিযুক্ত চেয়ারম্যান এর প্রতি অনুরোধ জানান।
বাকশিস নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা বোর্ডের অধীন ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। তাই ৯৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে বোর্ড প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যায়ে এসেছে। নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে বোর্ডের নানামূখী সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার জন্য নতুন চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষা বোর্ডের নানা অনিয়ম ও দুর্নীতি বারে বারে গনমাধ্যমে প্রকাশিত হওয়ায় বোর্ডের সুনাম ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে এবং আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গুরুত্ব দিয়ে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার লক্ষে বোর্ডকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
বাকশিস নেতৃবৃন্দ শিক্ষা বোর্ডের অনিয়ম ও দুর্নীতি রোধে এবং বোর্ডকে গতিশীল করার জন্য বাকশিস সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শিক্ষক নেতৃবৃন্দের বক্তব্যের জবাবে নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, বাকশিস নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বোর্ডের সুনাম ফিরিয়ে এনে আরো গতিশীল করার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বাকশিস এর অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যক্ষ মেসবাহ উর রহমান, অধ্যক্ষ মারূফুল ইসলাম, অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আবু তৈয়ব, খাগড়াছড়ি বাকশিস নেতা অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, চট্টগ্রাম বাকশিস এর অধ্যক্ষ হাসিনা মমতাজ জোনাকি, অধ্যাপক এস, এম, তৈয়ব, অধ্যাপক হোসেন শাহীদ অহিদুল আলম, অধ্যাপক জীবন কৃঞ্চ বনিক।
