বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে : উপাচার্য

0

চবি প্রতিনিধি :   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য বলেন, শুধু তর্কের জন্য বিতর্ক নয়। বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা রাখে এবং সত্য ও ন্যয় প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তবাদী হতে শেখায়।

মঙ্গলাবার চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় বিডিজবসডটকম ও চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর যৌথ উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ (পঞ্চদশ বাংলা ও নবম ইংরেজি)-এর সমাপনী অনুষ্ঠান এবং ‘বর্তমান চাকুরী বাজারের জন্য নিজেকে যোগ্য করে তোলার উপায়’ এবং ‘জীবন বৃত্তান্ত তৈরী ও মৌখিক পরীক্ষায় ভালো করার উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সিইউডিএস’র সদস্যরা তাদের সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশ-বিদেশে সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এটি অত্যন্ত প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা জীবন শেষে প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। এ লক্ষ্যে সিইউডিএস সদস্যরা শিক্ষার্থীদেরকে তাদের সৃজনশীল মেধা বিকাশে পাঠ্য বইয়ের পাশাপাশি যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে এ জাতীয় সেমিনার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিইউডিএস’র সহযোগী মডারেটর ও চবি আইন বিভাগের সভাপতি এবিএম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড. মনির উদ্দিন। সেমিনারে মূল আলোচক ছিলেন বিডিজবসডটকম’র জিএম প্রকাশ রায়। বক্তব্য রাখেন সিইউডিএস’র সভাপতি কাজী জাওয়াদ ও সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিন।

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বাংলা বিতর্কে ২৪টি দল এবং ইংরেজি বিতর্কে ২৮টি দল অংশগ্রহণ করে। তারমধ্যে বাংলা বিতর্কে আইন বিভাগ চ্যাম্পিয়ন এবং হিসাব বিজ্ঞান বিভাগ রানার আপ এবং ইংরেজি বিতর্কে রসায়ন বিভাগের ঢবহড়হ ৫৪ চ্যাম্পিয়ন ও রসায়ন বিভাগের জফী রানার আপ হয়। এই প্রতিযোগিতার কনভেনর ছিলেন মেহেরুন্নেসা ফারিন ও কো-কনভেনর ছিলেন মোহাম্মদ আবু ফয়সাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিইউডিএস ক্য মং চিং মারমা জয় ও কাজী নাবিলা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.