আওয়ামীলীগের কাউন্সিলকে ঘিরে টেনশনে একাধিক নেতা

0

জুবায়ের সিদ্দিকী : বাংলাদেশ আওয়ামীলীগের আসন্ন কাউন্সিলে পদ হারানোর ভয়ে চিন্তিত হয়ে পড়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা। দীর্ঘদিন শীর্ষ পদ ধরে রাখা এবং বেফাস কথাবার্তা বলে দলকে বেকায়দায় ফেলা নেতারা আছেন টেনশনে। বাদ পড়ার তালিকায় প্রেসিডিয়াম সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একাধিক নেতা ও সদস্যদের নাম রয়েছে।

দলের শূন্যপদে ঠাঁই পাবেন মাঠের নেতা-কর্মীদের সাথে পরিচিত পদবঞ্চিত ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ নেতারা। এছাড়া দলের কেন্দ্রিয় নেতৃত্বে স্থান পাবেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দের অনেকে। আগামী ২২ ও ২৩শে অক্টোবর জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বছরের কমিটিতে আসতে পারেন মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী, মাইনুদ্দিন হাসান চৌধুরী, বাহাদুর বেপারী, ইসহাক আলী খান পান্না, লিয়াকত শিকদার, অজয়কর খোকন প্রমুখ।

তবে নানামুখিভাবে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে জোরদার লবিং তদবিরের কারণে সব ক্ষেত্রে ত্যাগীদের মূল্যায়ন ছিটকে পড়ছে কিনা তা বলে দেবে সময় এলে। তবে সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা একটি শক্তিশালী কমিটি করে ত্যাগীদের মূল্যায়ন করবেন এই প্রত্যাশায় অাছেন নেতাকর্মীগণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.