নগরীতে দিনে ডাকাতি আন্দরকিল্লায়

0

স্টাফ রিপোর্টার : কোতয়ালী থানাধীন আন্দরকিল্লায় রাজা পুকুর বাই লেইনে গতকাল সোয়া দশটায় অধ্যাপক সচিনদানন্দির ৫ তলা ভবনের ৪র্থ তলায় বোরকা পড়ে একদল ডাকাত ঘরে প্রবেশ করে নারী ও শিশুসহ সবাইকে জিম্মি করে স্বর্ণ ও টাকা লুটে নিয়ে যায়। পুলিশ এ বিষয়ে অবগত হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। নগরীর প্রাণকেন্দ্রে দিনের বেলায় ডাকাতির ঘটনা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে।

আজ বুধবার সকালে কোতয়ালী থানায় ফোন করলে কর্তব্যরত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত মামলাও হয়নি এবং কেউ আটকও হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.