চান্দগাঁওয়ে আগুনে পুড়ল ৫ দোকান

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের চান্দগাঁওয়ে একটি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি দোকান।

রোববার সন্ধ্যায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে চান্দগাঁওয়ের কোলাপাড়া বাজারে এ আগুনের সূত্রপাত।
আগুনে ফোন-ফ্যাক্সের দোকান, ইলেকট্রিক সরঞ্জাম ও পোল্ট্রি খাদ্যের দোকানসহ মোট পাঁচটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। তবে এতে কেউ দগ্ধ হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.