গাজীপুরে আগুনে পুড়ল ঝুটের গুদামসহ ৮টি ঘর

0

সিটিনিউজবিডি : গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদামসহ একটি বাড়ির আটটি ঘর পুড়ে গেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রফিকুজ্জামান।

তিনি বলেন, দেওয়ালিয়াবাড়ি এলাকায় মোস্তফা কামালের ঝুটের গুদামে আগুন লেগে পাশের মো. শাহজাহান সরকারের সেমিপাকা বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ও কালিয়াকৈর থেকে দুটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে ঝুটের গুদাম ও শাহজাহানের বাড়ির আটটি ঘর পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.