আনসারউল্লাহ বাংলা টিমের দুই জন সদস্য গ্রেফতার

0

সিটিনিউজবিডি :     চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের একটি জঙ্গি বিরোধী বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩০ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কেবি আমান আলী রোডস্থ বড়মিয়া মসজিদ এর ২য় তলার ৪নং কক্ষে অভিযান পরিচালনা করে এবিটির (আনসারউল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য ১। মোঃ নিজাম উদ্দিন (২৫), পিতা- আহম্মদ কবির, মাতা- আনোয়ারা বেগম, সাং- সোনাকানিয়া, ফজল করিমের বাড়ী, জানার পাড়া, পোঃ মির্জাখীল, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম।, বর্তমানে- বড়মিয়া মসজিদ এর ২য় তলা, ৪নং রুম, কেবি আমান আলী রোড, থানা- বাকলিয়া, চট্টগ্রাম এবং ২) মোঃ রোকন উদ্দিন(২৪), পিতা- মৃত জামাল উদ্দিন, মাতা- আনোয়ারা বেগম , সাং- বৈলগাঁও, বানিয়ার দিঘীর পশ্চিম পাড়, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে বর্তমানে- মুনস্টার পেইন্টস ফ্যাক্টরী কলোনীর ভাড়াটিয়া, কালুরঘাট, ভারী শিল্প এলাকা, থানা- চাঁন্দগাঁও, চট্টগ্রাম’দেরকে ০২টি মোবাইল সেট ও ১৩টি উগ্রবাদী জিহাদী বইসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। unnamed (2)

তাদের অন্যান্য সহযোগীদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে বর্ণিত আসামীরা এবিটির (আনসারউল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য এবং পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকান্ডকে বেগবান করতে উক্ত স্থানে গোপনে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। উল্লেখ্য ধর্মান্তরিত জঙ্গি মুসহাব ইবনে উমায়ের (সাবেক পিকলু দাশ) ধৃত ১। মোঃ নিজাম উদ্দিন, ২। মোঃ রোকন উদ্দিনদ্বয়কে জঙ্গি কর্মকান্ডে প্রলুব্ধ করে আনসারউল্লাহ বাংলা টিমে অন্তর্ভূক্ত করেছে এবং তারা একাধিকবার উক্ত উমায়ের এর সাথে গোপন বৈঠক করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ সংক্রান্তে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.