দাবাং-থ্রি’-এ থাকছেন সোনাক্ষী

0

বিনোদন : বলিউডে ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে দাবাং ও দাবাং-২ অন্যতম। এই ছবিগুলোতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী। এবার দাবাং এর পরবর্তী কিস্তিতেও নায়িকা হিসেবে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। তার সঙ্গে থাকবেন আরও এক নায়িকা।

মূলত পরিচালক ও প্রযোজক আরবাজ খান ছবিটির তৃতীয় সিক্যুয়েলের ঘোষণা দেওয়ার পরই সিনেমার নায়িকা কে হবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ জল্পনার আংশিক অবসান ঘটালেন পরিচালক নিজেই। তিনি জানান, নায়িকা চরিত্রে আরও একজন থাকার সম্ভাবনা আছে।

আরবাজ খান বলেন, আগামী বছরের শেষ নাগাদ মুভিটির শ্যুটিং শুরু করতে পারবো বলে আশা করছি। ২০১৮ সালের ঈদে এটি মুক্তি পেতে পারে। ‘দাবাং’-এর আগের দুই সিক্যুয়েলেও সালমান অভিনীত চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সিনেমার প্রতি নিজের বিশেষ দুর্বলতার কথা জানান এ বলিউড অভিনেত্রী।

সোনাক্ষী জানান, চরিত্র যত ছোটই হোক ‘দাবাং-থ্রি’-এ অভিনয়ের সুযোগ এলে তিনি তা গ্রহণ করবেন। কারণ, চুলবুল পান্ডের স্ত্রীর চরিত্র তাকে বলিউডে বিশেষ জায়গা করে দিয়েছিল। বলিউডে তার বর্তমান অবস্থান দাবাং-এর কারণেই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.