স্টাফ রিপোর্টার : মহানগরীর বারিক বিল্ডিং মোড় থেকে বাদামতলী মোড় পর্যন্ত প্রতিদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের তাদের দখলে চলে যায়। গতকাল রবিবার সন্ধ্যায় রিক্সায় আসছিলেন আগ্রাবাদে বোয়ালখালীর আরশাদ।
মা হাসপাতালে। ৪০ হাজার টাকা অনেক কষ্টে জোগাড় করেছিলেন মায়ের চিকিৎসার জন্য। কিন্তু না, ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইকারীরা ছুরি ধরে।
এভাবে ফ্রী স্টাইলে ছিনতাই হচ্ছে ডবলমুরিং থানা এলাকায়। পুলিশী টহল জোরদার না থাকায় ছিনতাইকারীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।
