গোলাম সরওয়ার/বাবর মুনাফ : মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের দল জামায়াতের সব ধন-সম্পদের চাবি ছিল মীর কাশেম আলীর কাছে। ১৯৭১ সালে মানুষ তাকে চিনত মিন্টু নামে। মুক্তিযুদ্ধের সময় ডেথ স্কোয়াড নামে পরিচিত বদর বাহিনীর কমান্ডার বাঙালী খান এতদিন জামায়াতের প্রধান অর্থ জোগানদাতা ছিলেন। জঙ্গীদের অর্থায়নসহ নানা অপকর্মে জড়িত ছিলেন মীর কাশেম আলী।
জামায়াতের খাজাঞ্চি এই কাশেম আলীর রয়েছে দেশে ১২৭টি প্রতিষ্ঠান। কাশেম আলীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হচ্ছে দিগন্ত মিডিয়া, দৈনিক নয়া দিগন্ত, ইবনে সিনা ট্রাষ্টের রয়েছে হাসপাতাল, ডায়াগনষ্টিক, ইমেজিং সেন্টার, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, একটি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানী ছাড়াও ব্যক্তিগত বাণিজ্যিক গ্রুপের নাম কেয়ারী। কেয়ারী প্লাজা নামে ঢাকা ও চট্টগ্রামে মার্কেট রয়েছে । প্রমোদতরী কেয়ারী সিন্দাবাদ, পোল্ট্রিসহ অগণিত প্রতিষ্ঠান।
