মিতু হত্যার আজ তিনমাস হল তদন্ত আটকে আছে মুছায়

0

জুবায়ের সিদ্দিকী : এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের তিনমাস পূর্ণ হলো আজ, কিন্তু এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি কী কারণে খুন হয়েছেন মিতু, খুনের হোতা, নির্দেশদাতা ও পরিকল্পনাকারী কে বা কারা। পুলিশ ভাড়া করা কিলার কামরুল ইসলাম ওরফে মুছা সিকদারকে গ্রেফতারের চেষ্টা করছে বলেই থেমে আছে।

পুলিশ বলছে, মুছাকে আটক করা গেলেই উন্মোচিত হবে হত্যার রহস্য।
অন্যদিকে মুছার পরিবার বলছে, মুছাকে পুলিশই আটকে রেখেছে। অথচ একথা পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনা। এ অবস্থায় রহস্য উদঘাটনের চেয়ে সৃষ্টি হচ্ছে জট।
পুলিশ বলছে, এখন পর্যন্ত এ মামলার তদন্ত মুছাতে আটকে আছে। তাকে গ্রেফতার করা গেলে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে। এ কারণে মুছাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.