চট্টগ্রামে কোটি টাকার হেরোইন উদ্ধার

0

স্টাফ রিপোর্টার : নগরীর বন্দর থানায় আট দিন আগে র‌্যাবের জব্দ করা একটি ট্রাক থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে ট্রাকের ভেতরের বিশেষ কেবিন থেকে এ হেরোইন উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, বন্দর থানা এলাকা থেকে আট দিন আগে ৬ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করে র‌্যাব। মামলার ভিত্তিতে ওইদিনই ট্রাকটি বন্দর থানায় জমা দেয় র‌্যাব। ট্রাকে যে আরও মাদকদ্রব্য রয়েছে তা আমরা জানতাম না।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ট্রাকের ভেতর আরও মাদকদ্রব্য রয়েছে। সে অনুযায়ী তল্লাশি চালিয়ে ট্রাকের বিশেষ কেবিনের ভেতর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। বিষয়টির সঠিক খোঁজ নিতে ছুটে আসেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম।
তিনি বলেন, মাদক সহ অন্যান্য নেশা জাতীয়দ্রব্য আটকে অপরাধীদের কোনরূপ ছাড় দিবে না বলে ঘোষনা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.