দিলীপ তালুকদার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক। দেশের নগর মহানগর জেলা উপজেলা সর্বত্র এসমস্থ ব্যাটারিচালিত বিদ্যুৎ খাদক যানবহনগুলো অবাধে চলছে।
জানা গেছে, থানাওয়ারী টোকেন সিষ্টেমে এ গুলো চলছে। সংশ্লিষ্ট থানার ক্যাশিয়ার একশ টাকার টোকেন নিয়ে এই সমস্থ রিক্সাগুলোর অঘোষিত অনুমোদন দিচ্ছে বলে অভিযোগে প্রকাশ।
চট্টগ্রাম মহানগরীর ব্যাটারিচালিত রিক্সাচালক চকরিয়ার বদরখালীর আবু নাছের এ প্রতিবেদককে বলেন, থানার ক্যাশিয়ারকে প্রতি মাসে ১০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। টোকেন ছাড়া চালালে পুলিশের চোখে ধরা পড়লে ১০০/২০০ টাকা জরিমানা করে।
উল্লেখ্য, গত ৪ জুন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক মহাসড়ক সর্বত্র অবৈধ ব্যাটারিচালিত রিক্সা ও ইজি বাইক বন্ধে বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তর বিআরটিএ কে অভিযান চালানোর নির্দেশ দেন। নির্দেশের পর কয়দিন কড়াকড়ি চললেও বর্তমানে আবার ও চলছে পুরোদমে। এই যানবাহন গুলো যথেষ্ট বিদ্যুতের অপচয় করে ব্যাটারি রি-চার্জ করে।
