নগরীতে ২৪ ঘন্টায় ৬৮ জন গ্রেফতার

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর এলাকায় শনিবার সকাল ৬ টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ৬৮ জন আসামীকে গ্রেফতার করে নগর পুলিশ।

এর মধ্যে জিআর ১২ জন ও সিআর ১৭ জন আসামী গ্রেফতার রয়েছে বলে জানা যায়।
নগর পুলিশ সদরদফতরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক উদ্ধার করা হয় ৫ হাজার চারশত ৬৮টি পিস ইয়াবা, ১০ লিটার মদ ও ১ কেজি গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে ২৪ ঘন্টায় মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৩৮২টি মামলা রুজু করে ট্রাফিক বিভাগ। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১৬৭টি।
বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ৯৯টি, এরমধ্যে সিএনজি আটক ৪০টি।
এছাড়া ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ৫শত ৫০ টাকা জরিমানা আদায় করে ট্রাফিক বিভাগ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.