বিনোদন : জীবনে হঠাৎ করে এমন এক সম্পর্ক আসে যা পাল্টে দেয় সব কিছু। কিছু সময়ের সঙ্গী সে হয়। তারপর মিলিয়ে যায় অন্ধকারে। এমনই এক কাহিনি ‘ধূমকেতু’।
দেব-শুভশ্রী রোম্যান্স, পুজোয় পরিচালক কৌশিক গাঙ্গুলির উপহার। তবে যখন টলিউডের বাকি সব পরিচালকের ছবির ট্রেলারে, গানে মাত সোশ্যাল মিডিয়া তখনো অন্তরালে ‘ধূমকেতু’। ছবির নায়ক-নায়িকারা ছাড়া সবটাই সিনেপ্রমীদের কাছে ধোঁয়াশা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক। জানালেন ‘ধূমকেতু’ এক উগ্রপন্থী পরিবারের গল্প। এমন এক জীবনের কাহিনি যা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে মিলিয়ে যায়।
সব সময় দর্শকদের অন্যকিছু উপহার দিয়ে থাকেন কৌশিক গাঙ্গুলি। তাই সবাই উগ্রপন্থীদের কাহিনি নিয়ে ব্যস্ত, তখন তাদের পরিবার নিয়ে গল্প বুনেছেন পরিচালক।
স্বামী-স্ত্রীর চরিত্রে ‘ধূমকেতু’-তে অভিনয় করতে দেখা যাবে, দেব ও শুভশ্রীকে। ছবির প্রথম লুকে বিয়ের বেশে ধরা দিয়েই ফ্যানদের মন জয় করেছেন তারা। সকলে একবাক্যে প্রায় স্বীকার করেছিলেন, এ জুটির সারল্যই এদের ইউএসপি। বিয়ের সাজে তাদের ছবির সেই সারল্যই যেন বোল্ড করেছিল ফ্যানদের।
