জঙ্গি রাকিবুল রিমান্ডে

0

সিটিনিউজবিডি : কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাকিবুল হাসান রিগানকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

রাকিবুলকে গ্রেপ্তার ও রিমান্ড চেয়ে আবেদন করেন গুলশান হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হ‌ুমায়ুন কবির।

আবেদনে বলা হয়, গুলশান হামলার ঘটনার সঙ্গে এ আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হচ্ছে। একই সঙ্গে মামলার রহস্য উদ্ধারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

আদালত পুলিশের উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, এই মামলায় সম্প্রতি রাকিবুল হাসান রিগানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আজ ওই আবেদন আমলে নিয়ে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে হাজারিবাগ থানার আরেকটি হত্যা মামলায় রাকিবুলকে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.