ফেসবুক নিয়ে বিপাকে মিশা

0

সিটিনিউজবিডি : জনপ্রিয় তারকাদের নামে একাধিক ভুয়া আইডি ফেসবুকে পাল্লা দিয়ে বাড়ছে। আর সে কারণে তারকাদের অনেক সময় বিব্রত হতে হচ্ছে। কিছুদিন আগে অভিনেতা মোশাররফ করিমের নামে ফেক আইডিতে বিভিন্ন আপত্তিকর পোস্ট করা হয়। এ জন্য তাকে বিব্রত হতে হয়েছিল।

এছাড়া মাহিয়া মাহি, পরীমনি, জয়া আহসানদের নামে ফেসবুকে একাধিক ফেক আইডি রয়েছে।

এবার ঢালিউড ইন্ডাস্ট্রির শক্তিমান খলনায়ক মিশা সওদাগরও ঠিক তেমনি ফেক আইডির শিকার হলেন। সেই আইডি থেকে মিশার নাম ব্যবহার করে ধর্ম বিষয়ে নানা স্ট্যাটাস ও ব্যাখ্যা পোস্ট করা হচ্ছে। আর ব্যাপারটি এরইমধ্যে নজরে এসেছে মিশার।

সে কারণে মিশা তার হাজারো ফেসবুক বন্ধুদের সতর্ক করে অস্ট্রেলিয়া থেকে তার অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তাতে তিনি অনুরোধ করেছেন, তার অফিসিয়াল আইডি ছাড়া অন্য কোনো আইডি থেকে কোনো ধরনের স্ট্যাটাস দেয়া হলে সেটার জন্য তিনি দায়ী নন। এবং সবাইকে সেসব থেকে দূরে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.